Hot Posts

6/recent/ticker-posts

হাসান মাহমুদের বোলিং এ মুগ্ধ হার্সা ভগ্লে, ব্যক্তিগত টুইটারে যা লিখলেন তিনি

 





চেন্নাই টেস্টের প্রথম সেশনটা স্বপ্নের মত কাটিয়েছে বাংলাদেশ দল। টসে জিতে আগে বোলিংয়ে নেমে ভারতের ব্যাটিংয়ের তিন মাথা রোহিত শর্মা, শুবমান গিল এবং বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়েছে টাইগাররা। তিনজনকেই আউট করেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। 



চেন্নাইয়ের পিচ এবার যেন সবাইকে কিছুটা ভড়কেই দিল। ভারতের উইকেট যেখানে স্পিনারদের সাহায্য করে বেশি, সেখানে এবার ছড়ি ঘোরাচ্ছেন পেসাররা। শুরুর দিকে উইকেটে থাকা ময়েশ্চার কাজে লাগিয়ে ব্যাটারদের বিপদে ফেলেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। যে কারণে টসে জিতে দুই দলের অধিনায়কই চেয়েছিলেন আগে বোলিং নিতে।


রোহিত শর্মাকে দিয়ে উইকেটের খাতা খুলেছেন হাসান মাহমুদ। পরে নিজের পরের দুই ওভারে ফিরেছেন শুবমান গিল এবং বিরাট কোহলিকে। শুরুতেই ভারতের তিন তারকা ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে স্বপ্নের মত সূচনা এনে দেন হাসান। ধারাভাষ্যকক্ষে বসে হাসানের বোলিং দেখে প্রশংসা না করে থাকতে পারেননি ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।



বাংলাদেশের ক্রিকেটের বড় শুভাকাঙ্ক্ষী হার্শা টুইটারে লিখেছেন, ‘দুর্দান্ত হাসান মাহমুদ। এমন কন্ডিশনের জন্য পারফেক্ট বোলিং। সঠিক গতির সাথে বলকে দুই দিকে সুইং করানোর দক্ষতা রয়েছে। মজার ব্যাপার হবে এরকমটা কতক্ষণ টিকে থাকে তা দেখা।’


 

এর আগে অন্য এক বার্তায় টুইটারে হার্শা লিখেছিলেন, ‘বেশ ভালো একটি টসে জিতেছে বাংলাদেশ এবং এখনও পর্যন্ত পূর্ণ সুবিধা আদায় করে নিয়েছে। কে ভেবেছিল চেন্নাইয়ে এসে কেউ এরকম কন্ডিশন পাবে!’


Post a Comment

0 Comments